• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্বাধীন বাংলানিউজ: / ২৫ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধন করা বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে ঝিনাইদহেও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে আগামী ৫ বছরে ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে।

আজ শনিবার (১৩ জুন) দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন ও জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, জেলা পরিষদ চত্বর ও জেলা কসাইখানা চত্বরে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন।

এ ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন পর্যাযের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছ-গাছালির বিকল্প নেই। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে। তারই অংশ হিসেবে আগামী ৫ বছরে জেলা পরিষদের উদ্যোগে জেলা জুড়ে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা