কালীগঞ্জে ৫টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য আটক
আজিমুল ইসলাম কালীগঞ্জ থেকে
/ ১০০
Time View
Update :
শনিবার, ১৩ জুন, ২০২৬
Share
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে । এ সময় চোরাই মোটরসাইকেল চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার নামতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রাজবাড়ী জেলার নলডাঙ্গা গ্রামের ননিগোপাল কর্মকারের ছেলে বিশ্বজিৎ কর্মকারকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিশ্বজিৎ কর্মকারের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার নারকেলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মহিলাডেড়া গ্রামের আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে আব্দুল্লাহ আল মামুনকে আটক করে পুলিশ। তার কাছ থেকেও ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে আব্দুল্লাহ আল মামুনের স্বীকারোক্তির ভিত্তিতে গাজীর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রাকরা দক্ষিণপাড়া গ্রামের ইব্রাহিম খাঁর ছেলে সোবহান খাঁকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আরও ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এভাবে ধারাবাহিক অভিযানে মোট ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং ৩ জনকে আটক করতে সক্ষম হয় কালীগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে ১৩ ই জুন শনিবার বিকালে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন প্রেস ব্রিফিং কালে সাংবাদিকদের এসব কথা বলেন।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।