• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
হরিণাকুণ্ডুতে অবুঝ শিশুকে ফেলে ভাতিজার সাথে চাচির পলায়ন কসবায় পৌরসভার কৃষ্ণপুর গ্রামে খাটের নিচ থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক। প্যানেল চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও, দা‌য়িত্ব থে‌কে অব‌্যাহ‌তি চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর মিললো যুবকের অর্ধগলিত মরদেহ মেহেরপুরে ইয়াবাসহ লাদেন ও ইমন বাদশা আটক নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল আধুনিক শিক্ষা পরিবেশ গড়তে কিশোরপুর উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর কেসিসি খুলনা সিটিকে সবুজায়নের উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু কালীগঞ্জে ৫টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য আটক  শরণখোলায় উদ্বোধন করা হয়েছে প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচী 

কেসিসি খুলনা সিটিকে সবুজায়নের উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

স্বাধীন বাংলানিউজ: / ১১ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

খুলনা মহানগরীতে পরিবেশ রক্ষায় সবুজায়ন কার্যক্রম জোরদারের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। শনিবার (১৩ জুন) দুপুরে নগরীর শহিদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতায় বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি ও উন্নয়ন উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। তিনি উল্লেখ করেন, আগামী বাজেটে ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে উন্নয়নের নতুন ধারা সূচিত হবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উদ্যোগে ঘোষিত “৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশন এই কর্মসূচি গ্রহণ করেছে। কক্সবাজারের ডুলাহাজরায় কর্মসূচি উদ্বোধনের পর খুলনায় এ কার্যক্রম শুরু করা হয় বলে তিনি জানান।
কেসিসি’র পক্ষ থেকে জানানো হয়, নগরীতে আগামী ১৮০ দিনে ৬০ হাজার গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শহিদ হাদিস পার্কে একটি চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে একেকটি করে চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক ড. নাজমুস সা’দাত শুভ, খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা, পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর সরদার শরিফুল ইসলাম, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আহ্বায়ক শেখ আশরাফ উজ্জামান, খুলনা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি নগরীর পরিবেশ উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা