• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

ঝিনাইদহে মরজাত বাওড়ের প্রাণ-প্রকৃতি রক্ষায় মতবিনিময়

স্বাধীন বাংলানিউজ: / ৭০ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

ঝিনাইদহের ঐতিহ্যবাহী প্রাকৃতিক জলাধার মরজাত বাওড়ের পরিবেশ-প্রতিবেশ রক্ষা ও টেকসই ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মরজাত বাওড়ের পাড়ে বসবাসকারী ও বাওড়ের ওপর নির্ভরশীল মৎসজীবী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।
শনিবার (১৩ জুন) দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা পুরাতন অফিস ঘাট প্রাঙ্গনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘ইম্পিলিমেন্টিং ইকোসিসটেম বেইসড ম্যানাজমেন্ট ইন ইসিএ’স ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মরজাত বাওড়ের সংরক্ষণ, ব্যবস্থাপনা ও টেকসই ব্যবহার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ লুৎফর রহমান।

এসময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) একেএম রফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক ও উপপরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) বেগম ফারজানা মুস্তারী, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মো. সায়েম ইউসুফ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ ছাড়া মতবিনিময় সভায় জেলা ও উপজেলা ইসিএ কমিটির সদস্য, স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধ, জনপ্রতিনিধি এবং অন্যান্য অংশীজন অংশ নেন। এসময় তারা মরজাত বাওড়ের সংরক্ষণ, ব্যবস্থাপনা ও টেকসই ব্যবহার নিশ্চিতকরণে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
সভায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ লুৎফর রহমান বলেন, মরজাত বাওড় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জলাভূমি ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এর প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তিনি মরজাত বাওড়ের জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশ অধিদপ্তরের অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা