• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবন ভ্রমনে সংবাদকর্মীরা  প্লাস্টিক বর্জ্য ও পলিথিন অপসারণ  সাইবার সুরক্ষা আইন সংশোধনে মানুষের মতামতকে গুরুত্ব দেবে সরকার ২০২৮ সালের মধ্যে গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কালিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেই কার্য্যক্রম  ও সেবা, সমস্যা মালামাল সংকটের অভাব স্থানীয় ভোট নিয়ে দুপুরে ইসির বৈঠক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনিয়মের অভিযোগে টাস্কফোর্সের অভিযান: কালীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ইমরানের জন্মদিনে জীবন দাসের বিশেষ সংগীত উপহার নেছারাবাদে ছারছীনা শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা সচেতনতামূলক সভা কালীগঞ্জে সড়কের পাশে তালবীজ বপন ও বৃক্ষরোপণ করলেন সাইফুল ইসলাম ফিরোজ

স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার

ঝর্ণা বেগম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: / ১৬১ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন অটোরিকশা চালক মো. দেলোয়ার হোসেন। হারিয়ে যাওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকাভর্তি ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে তিনি স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছেন। জানা যায়, এক নারী যাত্রী জমশেরপুর এলাকা থেকে চারগাছ বাজারে আসেন।

বাজারে পৌঁছে তিনি অটোরিকশা থেকে নেমে নিজের ব্যাগটি গাড়িতেই রেখে বাসায় চলে যান। ওই ব্যাগে প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ৫০ হাজার টাকা ছিল। বাসায় পৌঁছে ব্যাগের কথা মনে পড়তেই তিনি উদ্বিগ্ন হয়ে চারগাছ বাজারে এসে খোঁজাখুঁজি শুরু করেন এবং কান্নাকাটি করতে থাকেন।

এদিকে অটোরিকশা চালক দেলোয়ার হোসেন, যার বাড়ি যমুনা এলাকায়, প্রায় এক ঘণ্টা পর নিজের গাড়িতে ব্যাগটি দেখতে পান। ব্যাগে মূল্যবান স্বর্ণালঙ্কার ও নগদ টাকা থাকা সত্ত্বেও তিনি কোনো প্রকার লোভ না করে দ্রুত চারগাছ বাজারে এসে প্রকৃত মালিককে খুঁজে বের করেন এবং তার হাতে ব্যাগটি তুলে দেন।দেলোয়ার হোসেনের এমন সততায় এলাকাবাসী মুগ্ধ হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার প্রশংসা ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, বর্তমান সময়ে এমন সততা সমাজের জন্য অনুকরণীয় উদাহরণ। স্থানীয়রা বলেন, “সততাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। দেলোয়ার হোসেনের এই মহৎ কাজ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।” সততার এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দেলোয়ার হোসেন প্রমাণ করেছেন, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ এখনও সমাজে বেঁচে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা