• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

ঝিনাইদহে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

ঝিনাইদহ প্রতিনিধি : / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে ঝিনাইদহে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কাঞ্চননগর-কলাবাগান পাড়া সচেতন নাগরিক সমাজ আয়োজিত সমাবেশে মাদকের ভয়াবহতা তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (১৬ জুন) বিকালে ঝিনাইদহ পৌর শহরের কাঞ্চননগর-কলাবাগান পাড়া চৌরাস্তা মোড়ে সভার আয়োজন করা হয়।

কাঞ্চননগর-কলাবাগান পাড়া সচেতন নাগরিক সমাজের সভাপতি আসাদুজ্জামান আছালতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট এমএ মজিদ, ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্র নাথ রায়,  জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. হাশেম আলী, ঝিনাইদহ নাগরিক সমাজের প্রতিনিধি জাহিদুজ্জামান মনা।

এসময় বক্তারা মাদকদ্রব্য সেবন, ক্রয়-বিক্রয় ও বিস্তার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা বলেন, মাদকের ছোবলে যুব সমাজ, তরুণ সমাজ বিপথগামী হয়ে যাচ্ছে। মাদক নির্মূলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ভূমিকা পালন জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা