• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক ক্যাম্পেইন, যশোরে ষষ্ঠ দিনের কার্যক্রম অনুষ্ঠিত

স্বাধীন বাংলানিউজ: / ২৮ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

যশোরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইউনিটের উদ্যোগে পরিচালিত ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন-২০২৬-এর ষষ্ঠ দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যশোর পৌরসভার ৭ ও ৩ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি পরিচালনা করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

এ সময় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা এলাকাবাসীর মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট বিতরণ করেন। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ এবং প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।

ক্যাম্পেইনের অংশ হিসেবে বাসিন্দাদের জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও বিভিন্ন পাত্রে পানি জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

রেড ক্রিসেন্ট যশোর ইউনিটের স্বেচ্ছাসেবকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা