• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক 

স্বাধীন বাংলানিউজ: / ২৫ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে প্রশান্ত দাস (৪৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত প্রশান্ত দাস শহরের কলেজ পাড়ার ননী গোপাল দাসের ছেলে।

জানা গেছে, শহরের কলেজ পাড়া এলাকায় একটি দোকানের সামনে কয়েকজন বসে বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনার সময় ইসলাম ধর্ম সম্পর্কে অশ্রাব্য ভাষায় মন্তব্য করে প্রশান্ত। কিছুক্ষণের মধ্যেই তা চাওর হলে কালীগঞ্জ থানা পুলিশ এসে ঐ যুবক কে হেফাজতে নেয়।

স্থানীয় ব্যবসায়ী এরশাদ ও আরিজ জানান, কয়েকজন বসে একসাথে বিভিন্ন ধর্ম নিয়ে কথা বলার একপর্যায়ে প্রশান্ত ইসলাম ধর্ম নিয়ে অশ্রাব্য মন্তব্য করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ পাওয়ার পর প্রশান্ত কুমার দাসকে থানায় আনা হয়েছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা