• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হরিণাকুন্ডুর আনিসুজ্জামান ফকরুল: এলাকায় আনন্দের বন্যা

স্বাধীন বাংলানিউজ: / ২৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

৪৭তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষায় পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ গ্রামের কৃতি সন্তান আনিসুজ্জামান সিদ্দিক ফকরুল। পিএসসির (সরকারি কর্ম কমিশন) চূড়ান্ত ফলাফলের পর এই খবর এলাকায় পৌঁছালে পরিবার, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।
আনিসুজ্জামান সিদ্দিক ফকরুল হরিণাকুন্ডুর ঐতিহ্যবাহী জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে দেশসেবার সর্বোচ্চ স্তরে নিজের স্থান করে নেওয়ায় তাকে নিয়ে গর্বিত পুরো ঝিনাইদহ জেলা।
স্থানীয়রা জানান, ফকরুল ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও বিনয়ী ছিলেন। তার এই অসাধারণ সাফল্য কেবল ব্যক্তিগত বা পারিবারিক অর্জন নয়, বরং এটি পুরো জোড়াদহ গ্রাম এবং জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম ও গৌরব বয়ে এনেছে। তার এই অনন্য কৃতিত্ব এলাকার অনুজ ও আগামী প্রজন্মকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে এবং কঠোর পরিশ্রমে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সুধীসমাজ।
ফকরুলের এই গৌরবময় সাফল্যে জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
তার শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, তিনি যেন সততা, দক্ষতা, মেধা ও পরম নিষ্ঠার সাথে দেশের সেবা করতে পারেন এবং তার আগামী কর্মজীবন যেন সফল ও জনকল্যাণমুখী হয়।
নিজের অনুভূতি ব্যক্ত করে আনিসুজ্জামান সিদ্দিক ফকরুল এই সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং তার বাবা-মা, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা