• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

শার্শায় ৭টি চোরাই মোবাইলসহ যুবক গ্রেপ্তার

স্বাধীন বাংলানিউজ: / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

যশোরের শার্শায় বিশেষ অভিযানে সাতটি চোরাই মোবাইল ফোন উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে শার্শা থানার এসআই (নিঃ) শেখ মো. জাহিদুল আলমের নেতৃত্বে একটি দল ডকের বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় জনগণের সহায়তায় আটক হওয়া মো. আব্দুল কাদের (২০) নামে এক যুবককে পুলিশ হেফাজতে নেয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নাভারণ রেল বাজার এলাকার নাভারণ গরুর হাটের পেছনে তার বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের পাঁচটি স্মার্টফোন ও দুটি বাটন মোবাইলসহ মোট সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আব্দুল কাদের নাভারণ রেল বাজার এলাকার বাসিন্দা। তার পালিত পিতা সালাম গাজী এবং পালিত মাতা শিল্পী বেগম।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো চোরাই বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবারই তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা