• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ঝিনাইদহ যুবদল নেতা বহিষ্কার

ঝিনাইদহ প্রতিনিধি : / ২৮ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ঝিনাইদহে একটি হিন্দু পরিবারের পারিবারিক বিরোধের সালিশকে কেন্দ্র করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আতিয়ার রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা যুবদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।
গত ২ জুলাই ঝিনাইদহ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাশিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আতিয়ার রহমানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, ফরিদপুর জেলার গোয়ালমারী উপজেলার কামার গ্রামের পরিমল কুমারের ছেলে পূর্ণয় সাহা (৩১) এর সঙ্গে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর গ্রামের জীবন কুমারের মেয়ে প্রেমা রাণী সাহা (২২) এর বিয়ে হয়। দাম্পত্য কলহের একপর্যায়ে প্রেমা রাণী বাবার বাড়িতে চলে আসেন। এ সময় কয়েক ভরি স্বর্ণালঙ্কারও সঙ্গে নিয়ে আসেন বলে পূর্ণয়ের অভিযোগ।
পারিবারিক বিরোধ মীমাংসা এবং স্ত্রীকে ফিরিয়ে আনতে পূর্ণয় সাহা স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেন। অভিযোগ রয়েছে, সেই সুযোগে আতিয়ার রহমান সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেওয়া এবং স্বর্ণালঙ্কার ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পূর্ণয়ের কাছে ৫ লাখ টাকা দাবি করেন।
এ অভিযোগের সমর্থনে আতিয়ার রহমান ও পূর্ণয় সাহার মধ্যে হওয়া একটি মোবাইল ফোনালাপের অডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপরই জেলা যুবদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।
ভুক্তভোগী পূর্ণয় সাহা বলেন,প্রথমে আমি আতিয়ার রহমানকে ২ হাজার টাকা দিয়েছিলাম। পরে জানতে পারি, তিনি সালিশের নামে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আদায় করেন। আমি ৫ লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি আমাকে নিয়মিত ফোনে হুমকি দিতে থাকেন।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আতিয়ার রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক বলেন,একটি পারিবারিক বিষয়ের সালিশকে কেন্দ্র করে ৫ লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আতিয়ার রহমানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা