• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে কুখ্যাত হরিণ শিকারি ফরিদ সহ আটক-৪ আড়াই মণ কাঁকড়া জব্দ শৈলকুপায় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত কোটচাঁদপুর মামার লাঠির আঘাতে আহত ভাগ্নের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক -১ ঝিনাইদহে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সুযোগ পেলেই ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত রামনগরে জমি নিয়ে বিরোধ, বিদ্যালয়ের মাঠে বেড়া দেওয়ার অভিযোগ নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ: এক মাসে ২৬ মামলা, আটক ২৪টি নৌকা যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী আটক যশোরে র‌্যাবের অভিযানে দুই তক্ষক উদ্ধার, যুবক আটক

যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী আটক

ঝিনাইদহ প্রতিনিধি : / ১২ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা হাসান আলীকে আটক করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের মালঞ্চি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বাঘারপাড়া থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পরিবারের দাবি, হাসান আলীর বিরুদ্ধে কোনো মামলা নেই। তার ছেলে এনামুল কবির লিটন জানান, গভীর রাতে পুলিশ বাড়িতে গিয়ে তার বাবাকে আটক করে নিয়ে যায়।

তবে বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বন্দবিলা ইউনিয়নের পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় হাসান আলীকে আটক করা হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাতে তাকে আটক  করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা