• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

ঝিনাইদহে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি : / ২৭ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রাম থেকে ইয়াবাসহ নাজমুল হাসান ওরফে নাহিদ হাসান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বংকিরা পুলিশ ক্যাম্পের সদস্যরা গ্রামের চাতরের মাঠ থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নাজমুল হাসান সাধুহাটী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বংকিরা পূর্বপাড়ার সাইকেল মেকানিক ওসমান আলীর ছেলে বলে পুলিশ জানায়।

বংকিরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আব্দুল মালেক খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নাজমুল হাসান দীর্ঘদিন ধরে গ্রামাঞ্চলে ইয়াবা বিক্রি করে আসছিল। সে চাতরের মাঠে একটি খুপরি ঘর তৈরি করে সেখানে ইয়াবার আখড়া গড়ে তোলে। সেখান থেকে বিভিন্ন গ্রামে মাদক সরবরাহ করা হতো। দূর-দূরান্ত থেকে মাদকসেবীরা চাতরের মাঠে এসে মাদক কিনে নিয়ে যেতো বলে পুলিশের কাছে খবর ছিল। বিকেলে দুর্গম মাঠে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার সহযোগীদের নাম স্বীকার করেছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত নাজমুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। বংকিরা ও আশপাশের এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা