• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান ঝিনাইদহে আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ , আহত ১ দীর্ঘদিনের দুর্ভোগে কালীগঞ্জ থানা রোড কালীগঞ্জে কুকুরের কামড়ে আহত ৬, আতঙ্কে এলাকাবাসী বেগুন ক্ষেত থেকে ৭টি গাঁজার গাছ উদ্ধার, যুবক আটক দক্ষ সাংবাদিক তৈরির প্রত্যয়ে নবচিত্রে জার্নালিজম ইন্টার্নশিপ কোর্সের উদ্বোধন

শৈলকুপায় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি : / ২৩ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার বন্দেখালী গ্রামে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে আসিফ জোয়ার্দ্দার (২০) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ ওই গ্রামের গরু ব্যবসায়ী নায়েব আলী জোয়ার্দ্দার’র ছেলে।
স্থানীয়রা জানায়, আসিফ জোয়ার্দ্দার বিকেলে মোটরসাইকেলে লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফিরছিলো। পথে বন্দেখালী গ্রামের মধ্যে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রনে হারিয়ে একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আসিফ জোয়ার্দ্দার। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা বলেন, সড়ক দুর্ঘটনার পর ইজিবাইকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ ও মোটরসাইকেল তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা