• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্বাধীন বাংলানিউজ: / ১৮ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

যশোর শহরের মোবারককাঠি (নওদাপাড়া) এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মৃত যুবকের নাম মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ (২৬)। তিনি কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের মোবারককাঠি এলাকায় ডা. আ. আলীমের বাসার দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে বাবার শংকরপুর মেডিকেল রোডের বাসা থেকে খাবার খেয়ে তিনি নিজের ভাড়া বাসায় ফিরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। এরপর শুক্রবার ও শনিবার পরিবারের সদস্যরা মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির লোকজন অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পান, তিনি বিছানায় নিস্তেজ অবস্থায় পড়ে আছেন। পরে ৯৯৯-এ ফোন করা হলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন কিংবা আত্মহত্যার সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা