• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
জৈন্তাপুরে মদ, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে উলামা পরিষদের প্রতিবাদ সভা সিলেটে র‍্যাব-৯ এর অভিযানে ৮৮২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ২ সুন্দরবনে সর্বশেষ জরিপ অনুযায়ী বাড়ছে বাঘের সংখ্যা হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা-ভাঙচুর ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান ‘হাসনাত-সারজিস গণ-অভ্যুত্থানের সময় জাতির সঙ্গে বেঈমানি করেছিলেন’ জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে জৈন্তাপুরে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত কালিয়ায় দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন চাঁচুড়ী-পুরুলিয়া খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

শৈলকুপায় বিকেএসপি হচ্ছে, চূড়ান্ত পরিদর্শনে বিশেষ টিম

ঝিনাইদহ প্রতিনিধি : / ৩২ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ঝিনাইদহে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্যাম্পাসের সম্ভাব্য স্থান নির্বাচনের লক্ষ্যে সোমবার (৬ জুলাই) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুটি এলাকা পরিদর্শন করেছে বিকেএসপি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রতিনিধিদল।

সকাল ১১টার দিকে প্রতিনিধিদলের সদস্যরা শৈলকুপার মোহাম্মদপুর এবং দুধসর-চাঁদপুর আবাসন এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন টিমের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান। এ সময় শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সোহেল খান তাদের সঙ্গে ছিলেন।

পরিদর্শন শেষে প্রতিনিধিদলের প্রধান কর্নেল গোলাম মাবুদ হাসান সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিক পরিদর্শনে দুটি স্থানই আমাদের কাছে উপযুক্ত মনে হয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। মন্ত্রণালয় ও বিকেএসপি পরবর্তী সিদ্ধান্ত নেবে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে এই আঞ্চলিক ক্যাম্পাসের নির্মাণকাজ শুরু হবে।’

শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ বলেন, বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাস নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর প্রতিভাবান তরুণদের ক্রীড়া শিক্ষার পথ সুগম হবে। ঝিনাইদহ জেলার ক্রীড়া ঐতিহ্যের কথা বিবেচনা করে এখানে এই প্রতিষ্ঠান স্থাপন করা স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রস্তাবিত স্থানে বিকেএসপির ক্যাম্পাসটি প্রতিষ্ঠিত হলে এই অঞ্চলের তৃণমূল পর্যায় থেকে দক্ষ ও মানসম্মত খেলোয়াড় তৈরির সুযোগ তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা