• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
জৈন্তাপুরে মদ, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে উলামা পরিষদের প্রতিবাদ সভা সিলেটে র‍্যাব-৯ এর অভিযানে ৮৮২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ২ সুন্দরবনে সর্বশেষ জরিপ অনুযায়ী বাড়ছে বাঘের সংখ্যা হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা-ভাঙচুর ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান ‘হাসনাত-সারজিস গণ-অভ্যুত্থানের সময় জাতির সঙ্গে বেঈমানি করেছিলেন’ জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে জৈন্তাপুরে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত কালিয়ায় দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন চাঁচুড়ী-পুরুলিয়া খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী রিয়াদ আটক

স্বাধীন বাংলানিউজ: / ২৫ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

যশোরে কাজী মেহেদী হাসান রিয়াদ নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তিনি কাজীপুর গ্রামের মুসা কাজীর ছেলে।

রোববার (তারিখ উল্লেখ নেই) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, রিয়াদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

কোতোয়ালি থানার এসআই অমৃত লাল দাস জানান, আওয়ামী লীগ সরকারের আমলে রিয়াদ এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের চেষ্টা করছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।

তিনি আরও জানান, ২০২৫ সালের ২৯ অক্টোবর যশোর শহরের ঘোপ জেল রোডে অবস্থিত আইএনবি ডিজিটাল সাইন নামের একটি প্রতিষ্ঠানে যুবলীগের ব্যানার তৈরি ও সরবরাহের সময় কয়েকজনকে আটক করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্তে রিয়াদের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা