• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান ঝিনাইদহে আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ , আহত ১ দীর্ঘদিনের দুর্ভোগে কালীগঞ্জ থানা রোড কালীগঞ্জে কুকুরের কামড়ে আহত ৬, আতঙ্কে এলাকাবাসী বেগুন ক্ষেত থেকে ৭টি গাঁজার গাছ উদ্ধার, যুবক আটক দক্ষ সাংবাদিক তৈরির প্রত্যয়ে নবচিত্রে জার্নালিজম ইন্টার্নশিপ কোর্সের উদ্বোধন

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

স্বাধীন বাংলানিউজ: / ২০ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

যশোরের অভয়নগরে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মোল্লা (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের নির্মাণাধীন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল মোল্লা সিরাজকাঠি গ্রামের বদিয়ার মোল্লা ও পিয়ারা বেগমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের নির্মাণাধীন গেটে গাঁথুনির কাজ করার সময় ভবনের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের প্রধান লাইনের সংস্পর্শে এসে জুয়েল বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি নিচে পড়ে গেলে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের মরদেহ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল। এ ঘটনায় অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা