• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

স্বাধীন বাংলানিউজ: / ৩২ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

যশোর আব্দুল গফুর একাডেমী ও প্রাইম ব্যাংকের ফল উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে মৌসুমী ফল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১১ টায় কাজীপাড়া আব্দুল গফুর একাডেমী ও প্রাইম ব্যাংকের উদ্যোগে ফল উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে মৌসুমী ফল বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ ও দেশীয় ফলের সঙ্গে পরিচিত করাতে যশোরের আব্দুল গফুর একাডেমিতে ফল উৎসব ও শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে আব্দুল গফুর একাডেমির অধ্যক্ষ প্রফেসর মো: জিল্লুল বারী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাইম ব্যাংক যশোরের এভিপি ও ম্যানেজার মো: সাঈদ হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান বুক ডিপো’র পরিচালক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি যশোরের সভাপতি মো: জসিম উদ্দিন খান।

 

ফল বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্দুল গফুর একাডেমির প্রধান শিক্ষক আলমগীর হোসাইন, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার শামীমা আক্তার সোমা এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচালক সদস্য নার্গিস আক্তারসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও ব্যাংক কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা