• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

স্বাধীন বাংলানিউজ: / ২৬ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

যশোরের শার্শা সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি মোবাইল ফোনসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন বর্তমান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকায় ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটকরা হলেন—সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের মৃত ইমানুর রহমানের ছেলে ও বর্তমান ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক (৪৭), একই উপজেলার কাদপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ও ইউপি সদস্য নিজাম উদ্দীন মন্টু (৩৮), মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সালাম (৪৩) এবং একই এলাকার সামছুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৬)।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কয়েকদিন ধরে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে চন্দনপুর কলেজ মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন চারজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা