• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

মাহামুদুল হাসন পলাশ / ৭৩ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

যশোরের অভয়নগর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারেক মল্লিক (২৫) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় শান্ত ইসলাম (২৬) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।রোববার (১২ জুলাই) রাতে উপজেলার শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত তারেক মল্লিক উপজেলার চলিশিয়া চারা বটতলা এলাকার বাচ্চু মল্লিকের ছেলে। তিনি নওয়াপাড়া গ্রুপের একজন কর্মী ছিলেন। আহত শান্ত ইসলামও একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাতে তারেক মল্লিক ও শান্ত ইসলাম মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন। পথে শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারেক মল্লিকের মৃত্যু হয়। গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর আরোহী শান্ত ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা