• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম

ঝিনাইদহ প্রতিনিধি: / ১৩২ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মালিয়াট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য, ঝিনাইদহ জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি এবং চাপরাইল কলেজের সহকারী অধ্যাপক মো. মুসা করিম।

দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকা মো. মুসা করিম জানান, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে মালিয়াট ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করাই তাঁর মূল লক্ষ্য।

তিনি বলেন, রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে অসংখ্য মামলা ও কারাবরণের শিকার হয়েছেন। নানা প্রতিকূলতা ও চাপের মধ্যেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রেখেছেন।

মো. মুসা করিম আরও বলেন, নির্বাচিত হতে পারলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে সাধারণ মানুষের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে বলে তাঁর সমর্থকদের দাবি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি মালিয়াট ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

 

প্রচার/sbn


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা