• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম

যশোরের সাংবাদিক ছাকিন হোসেন আর নেই

অনলাইন ডেস্ক / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

যশোরের দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গ্রিন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ছাকিন হোসেন (২৭) মৃত্যুবরণ করেছেন ( ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে সদর উপজেলার শেখহাটি তরফ নওপাড়া থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাকিন বেশ কিছুদিন ধরে পারিবারিক নানা সমস্যার মধ্যে ছিলেন। বৃহস্পতিবার রাতে নিজ ঘরে গলায় রশি দিয়ে ফাঁস দেন তিনি। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, স্বজনরা তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তরুণ এই সংবাদকর্মীর অকাল মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা