• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

যশোরের কবি মানবেন্দ্র সাহার স্ত্রীর জীবন বাঁচাতে সাহায্যের আবেদন

অনলাইন ডেস্ক / ২৫ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

যশোরের সুপরিচিত কবি মানবেন্দ্র সাহার স্ত্রী পূর্ণিমা গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার হৃদযন্ত্রের প্রায় ৭৫ শতাংশ কার্যক্ষমতা হারিয়েছে। বর্তমানে মাত্র ২৫ শতাংশ কার্যকর রয়েছে। তাকে সুস্থ করে তুলতে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য ব্যয় হবে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পূর্ণিমার ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। পরে হার্টবিটের অস্বাভাবিক ওঠানামা শুরু হলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার হৃদযন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।হঠাৎ এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় মানবেন্দ্র সাহার পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। দুই কোমলমতি সন্তানকে নিয়ে দিশেহারা পরিবারটির পক্ষে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় কবি মানবেন্দ্র সাহা সমাজের বিত্তবান, শুভানুধ্যায়ী ও মানবিক মানুষের কাছে স্ত্রীর চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, সবার সামান্য সহযোগিতা ও আন্তরিক দোয়া তার স্ত্রীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।সহযোগিতার ঠিকানা ব্যাংক হিসাবের নাম : S.A STORE ব্যাংক: Sonali Bank PLC, Garib Shah Sarak Section, Jashore চলতি হিসাব নম্বর : 2314302000545 রাউটিং নম্বর : 200410708 বিকাশ (পার্সোনাল) : 01409-043562

পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, আর্থিক সহযোগিতা পাঠানোর আগে প্রয়োজন হলে মানবেন্দ্র সাহার সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যেতে পারে। পাশাপাশি মানবিক এই আবেদনটি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সংবাদটি শেয়ার করার আহ্বানও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা