• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ল, অক্ষত অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক / ২৭ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বন্যার্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের ভিড়ে মঞ্চ ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা নিচে পড়ে যান। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হননি।শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন-এর উদ্যোগে আয়োজিত বন্যার্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, প্রধান অতিথি অনুষ্ঠানে পৌঁছানোর আগেই বিপুলসংখ্যক নেতাকর্মী মঞ্চে উঠে পড়েন।

 

অতিরিক্ত ভিড় কমাতে অনুষ্ঠানস্থলের মাইক থেকে বারবার মঞ্চ খালি করার অনুরোধ জানানো হলেও অনেকেই তা উপেক্ষা করেন।পরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী মঞ্চে উঠলে তাঁর সঙ্গে আরও কয়েকজন নেতাকর্মী ওঠেন। এতে মঞ্চের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং কয়েক মিনিটের মধ্যেই সেটি হুড়মুড় করে ভেঙে পড়ে।

 

মন্ত্রীসহ উপস্থিত সবাই নিচে পড়ে গেলেও কেউ গুরুতর আহত হননি।দুর্ঘটনার পর উপস্থিত নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়। পরে ভেঙে পড়া মঞ্চেই দাঁড়িয়ে কয়েকজন বন্যার্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন অর্থমন্ত্রী। এরপর তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, মঞ্চে যেন অতিরিক্ত মানুষ না ওঠেন, সে জন্য আমি নিজেও মাইকে বারবার ঘোষণা দিয়েছিলাম। মূলত অতিরিক্ত মানুষের ভারেই মঞ্চটি ভেঙে পড়েছে। তবে আল্লাহর অশেষ রহমতে কেউ হতাহত হননি। দুর্ঘটনার পরও মন্ত্রী ভাঙা মঞ্চেই দাঁড়িয়ে ত্রাণ বিতরণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা