• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবন ভ্রমনে সংবাদকর্মীরা  প্লাস্টিক বর্জ্য ও পলিথিন অপসারণ  সাইবার সুরক্ষা আইন সংশোধনে মানুষের মতামতকে গুরুত্ব দেবে সরকার ২০২৮ সালের মধ্যে গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কালিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেই কার্য্যক্রম  ও সেবা, সমস্যা মালামাল সংকটের অভাব স্থানীয় ভোট নিয়ে দুপুরে ইসির বৈঠক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনিয়মের অভিযোগে টাস্কফোর্সের অভিযান: কালীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ইমরানের জন্মদিনে জীবন দাসের বিশেষ সংগীত উপহার নেছারাবাদে ছারছীনা শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা সচেতনতামূলক সভা কালীগঞ্জে সড়কের পাশে তালবীজ বপন ও বৃক্ষরোপণ করলেন সাইফুল ইসলাম ফিরোজ

যশোরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

যশোর অফিস / ৬২ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬
ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

যশোরের শার্শা উপজেলায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলি চালক ও হেলপারসহ অন্তত তিনজন আহত হয়েছেন ।সোমবার ভোর ৬টার দিকে উপজেলার গোগা-রুদ্রপুর সড়কের রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মৃদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা একই গ্রামের শাহাজাহানের ছেলে রুবেল (৩০) গুরুতর আহত হন। এছাড়া আহত ট্রলি চালক আমিরুল ও হেলপার নিরব শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে ভোরে উষা, রুবেল ও নাহিদ একটি অ্যাপাচি মোটরসাইকেলে রুদ্রপুর বাজারে চা খেতে যাচ্ছিলেন। একই সময়ে ইটভাটা থেকে ইট আনতে দ্রুতগতিতে ট্রলি নিয়ে গোগার দিকে যাচ্ছিলেন চালক আমিরুল। রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে উভয় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী সোহাগ হোসেন ঊষা ও মৃদুল হাসান নাহিদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠান।

শার্শা থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল কুমার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। অভিভাবকদের স্বাক্ষর নিয়ে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া দুর্ঘটনাকবলিত অ্যাপাচি মোটরসাইকেল ও ট্রলিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা