• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবন ভ্রমনে সংবাদকর্মীরা  প্লাস্টিক বর্জ্য ও পলিথিন অপসারণ  সাইবার সুরক্ষা আইন সংশোধনে মানুষের মতামতকে গুরুত্ব দেবে সরকার ২০২৮ সালের মধ্যে গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কালিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেই কার্য্যক্রম  ও সেবা, সমস্যা মালামাল সংকটের অভাব স্থানীয় ভোট নিয়ে দুপুরে ইসির বৈঠক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনিয়মের অভিযোগে টাস্কফোর্সের অভিযান: কালীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ইমরানের জন্মদিনে জীবন দাসের বিশেষ সংগীত উপহার নেছারাবাদে ছারছীনা শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা সচেতনতামূলক সভা কালীগঞ্জে সড়কের পাশে তালবীজ বপন ও বৃক্ষরোপণ করলেন সাইফুল ইসলাম ফিরোজ

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ ব্যবসায়ী আটক

আব্দুল মালেক রেজা শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস পাচার করার সময় কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে ৩০ কেজি হরিণের মাংস সহ ব্যবসায়ী মেহেদী হাসান‌ (৩৫) কে গ্রেফতার করেছে। গত ২০ জুলাই সোমবার বিকালে খুলনার নলিয়ান ক্লোজার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ২১ জুলাই দুপুর দুই টায়  এতথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, সুন্দরবনের হরিণ শিকারী  চক্র হরিণ শিকার করে‌ তার মাংস এক ব্যবসায়ীর কাছে বিক্রি করছে এমন গোপন সংবাদে কোস্টগার্ডের একটি দল খুলনার দাকোপ থানাধীন নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
এ সময় কোস্টগার্ডের  দলটি হরিণের মাংস বিক্রেতা মেহেদী হাসানকে ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি হরিণের মাংস সহ আটক করে।
এ বিষয়ে কোস্টগার্ডের  মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরো বলেন, জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়েছে।‌  এছাড়া বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা