• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
জৈন্তাপুরে চিকিৎসাধীন দুই শিক্ষার্থীর পরিবারকে ইউএনও সুনন্দা রায়ের আর্থিক অনুদান যশোরে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ীকে হুমকির প্রতিবাদে মানববন্ধন হরমুজ সংকটে দেশের খাদ্য উৎপাদনে বড় ঝুঁকির আশঙ্কা ডব্লিউএফপির বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর শরণখোলায় প্রাইভেট ক্লিনিকের বাথরুম থেকে নার্সের মরদেহ  উদ্ধার  সিলেটে র‍্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযানে ৩ কোটি ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে ৭৮০ কেজি ভারতীয় জিরা ও ৬৫ পিস ইয়াবা সহ আটক ২ সাধারণ মানুষের সেবা করতে চান রফিক বাঘা নেছারাবাদে শিক্ষা প্রকল্পে ১৫ লক্ষাধিক টাকার কাজে নয় ছয়, এলজিইডির প্রত্যয়ন নিয়েও প্রশ্ন মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

শরণখোলায় প্রাইভেট ক্লিনিকের বাথরুম থেকে নার্সের মরদেহ  উদ্ধার 

আব্দুল মালেক রেজা শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তার মোড় এলাকায় গ্রামীণ জেনারেল হাসপাতাল (প্রাইভেট) এ কর্মরত নার্স রিক্তা আক্তার ওরফে হাসিনা বেগমের মরদেহ বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ ও  হাসপাতালের সহকর্মীরা।
২৩ জুলাই ভোর চারটার দিকে গ্রামীন জেনারেল হাসপাতাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তরবাড়ি গ্রামের বাসিন্দা জসীমউদ্দীনের স্ত্রী রিক্তা আক্তার ওরফে হাসিনা বেগম (৩৪) গত ৩ জুলাই রায়েন্দা পাঁচ রাস্তা এলাকার গ্রামীণ জেনারেল হাসপাতাল (প্রাইভেট) একজন নার্স হিসেবে যোগদান করেন। তিনি ওই হাসপাতালে রাত্রে ডিউটি করতেন। তার স্বামী জসিম উদ্দিন জানায় ২২ জুলাই রাত সাড়ে সাতটার দিকে তার স্ত্রী রিক্তা বেগম বাড়ি থেকে রওনা দিয়ে হাসপাতালে আসে। তবে তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন।
হাসপাতালে পরিচালক আলীম আল রাজি মুক্তি জানায়, রাতে ডিউটি চলাকালীন ১:৫৭ মিনিটে তিনি বাথরুমে যান আধাঘন্টা হয়ে গেলেও ওই রুম থেকে বের না হওয়ায় তার সহকর্মী একনার্স তাকে ডাকাডাকি করে তার ডাকে সাড়া না পাওয়ায় বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। পরে থানা পুলিশ একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাথরুমের দরজা ভেঙ্গে রাত সাড়ে চারটায় অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল ও পুলিশ সূত্রে আরো জানা গেছে বাথরুমে তার হাতে একটি প্যাথেডিন ইঞ্জেকশন সুইসহ পাওয়া গেছে যার বেশিরভাগ ব্যবহার করা হয়েছে। তার স্বামী জসিম উদ্দিন জানায়, তার হার্টের সমস্যা ছিল এছাড়া তিনি  ঘুম এবং ব্যাথা নিবারনের জন্য প্রায়ই ঘুমের ঔষধ ও‌ ইনজেকশন ব্যবহার করত।
এ বিষয়ে একজন অভিজ্ঞ মেডিকেল অফিসার বলেন প্যাথেডিন ইঞ্জেকশন ঘুমের কাজ করলেও অতিরিক্ত ব্যবহার  যে কোন ধরনের সমস্যা ঘটতেই পারে। শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, প্রাথমিক তদন্তে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে প্যাথেডিন ইনজেকশন ব্যবহার করছেন সেখানে কালো দাগ রয়েছে। তার মৃতদেহ  ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে সে রিপোর্টে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা