• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম

যশোরে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ীকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

হত্যার হুমকি ও গালিগালাজের প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতি, যশোর ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স এ্যাসোশিয়েশন এবং যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতি। যশোরে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ওয়েডিং টার্চ’র স্বত্বাধিকারী আদিত্যকে প্রাণনাশের হুমকি ও যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন হীরা ও বাংলাদেশ সাউন্ড লাইট লজিস্টিকস এ্যাসোশিয়েনের সহ-সভাপতি রবিউল ইসলাম গাজীকে গালিগালাজ করার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।

বুধবার বিকাল ৪ টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনে মানববন্ধনে উপস্থিত ছিলেন, যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলক চন্দ্র দত্ত, সহসভাপতি ইদ্রিস আলী, সহসভাপতি হারুন অর রশিদ বাচ্চু, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন হিরা, যশোর ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স এ্যাসোশিয়েশনের উপদেষ্টা সুজন কুমার রায়, আহ্বায়ক হারুন-অর-রশিদ, সদস্য সচিব সাজেদুর রহমান অপু, সদস্য সাংবাদিক শিমুল ভূঁইয়া, যশোর জেলা ডেকোরেট মালিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আকবর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা