• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম

আশুলিয়ার গোহাইলবাড়ীর মাদক সম্রাট’সাদ্দাম আটক

মোঃ ইমদাদুল হক,বিশেষ প্রতিনিধি: / ৪৭ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ঢাকার সাভারস্থ আশুলিয়ার গোহাইলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো: সাদ্দাম হোসেন নামে চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার (২৪ জুলাই)প্রায় দুপুর ১২টার দিকে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো: সাদ্দাম হোসেন গোহাইলবাড়ী এলাকার আব্দল মজিদের ছেলে। সে এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে চিহ্নিত বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিউল আলম সোহাগের নেতৃত্বে একটি দল গোহাইলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাদ্দাম হোসেনকে আটক করা হয় এবং তার কাছ থেকে বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন স্যারের সার্বিক নির্দেশে মাদকের বিরুদ্ধে আশুলিয়া থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এই আটক অভিযানটি তারই একটি অংশ। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সে মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকের বিষয়ে একটি মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা