• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম

  নড়াইলের কালিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় দুই ক্লিনিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

কালিয়া ( নড়াইল) প্রতিনিধি। / ২৩ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নড়াইল জেলার কালিয়া পৌর এলাকায় ২৫ জুলাই বিকাল ৪ টায় কালিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শ্রাবণী বিশ্বাস কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ হাসিবুর রহমান কালিয়া থানা পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় দুটি ক্লিনিকের মালিক দের ১ লাখ টাকা জরিমানা করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে দেখা যায়  রোগী ভর্তি থাকলেও কোন ডাক্তার, নার্স উপস্থিত পাওয়া যায়নি।
মেয়াদউত্তীর্ন লাইসেন্স এবং অপারেশনের সময় কোন ডাক্তার এনেসথেসিয়া দেন তার কোন নাম না পাওয়ায় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী, খাদিজা সেবা ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার এবং সম্রাট সার্জিক্যাল ক্লিনিক এন্ড কেয়ার ডায়গনস্টিক সেন্টারকে (৫০,০০০) পঞ্চাশ হাজার করে এক লক্ষ (১০০০০০) টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়।প্রতিটি ক্লিনিকের মালিক জরিমানার অর্থ পরিশোধ করে জমা স্লিপ গ্রহন করে।এ সময় ক্লিনিকের মালিক দের উদ্দেশ্য কালিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি শ্রাবণী বিশ্বাস বলেন আপনার দ্রুত আপনাদের যে ত্রুটি বা সমস্যা গুলো আছে সে গুলো সমাধান করে আপনাদের সেবার এই মহত্ব কাজ পরিচালনা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা