• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু জৈন্তাপুরে ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সশাখাওয়াত হোসেন বকুল –   নড়াইলের কালিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় দুই ক্লিনিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আশুলিয়ার গোহাইলবাড়ীর মাদক সম্রাট’সাদ্দাম আটক চিত্রা নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, অভিযানেও হয়নি বন্ধ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি জৈন্তাপুরে চিকিৎসাধীন দুই শিক্ষার্থীর পরিবারকে ইউএনও সুনন্দা রায়ের আর্থিক অনুদান

জৈন্তাপুরে ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর (সিলেট)প্রতিনিধি: / ১৯ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলা বাজার রাংপানি পাথরঘাট পাথর ও বালু ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড (রেজি নং-১২/১০-১১)-এর নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ, দায়িত্ব হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটায় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে ৪নং বাংলা বাজার রাংপানি পাথরঘাট পাথর ও বালু ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, জৈন্তাপুর, সিলেট। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ইসলাম উদ্দিন। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আহমদ আলি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. নাজিম আহমেদ। দোয়া মাহফিল পরিচালনা করেন ৪নং বাংলা বাজার গোলজারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা ওয়াহিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা তোফায়েল আহমেদ, মাওলানা সাইফুল ইসলাম সাদী, মাওলানা দেলোয়ার হোসেন ও মাওলানা গোলাম কিবরিয়াসহ স্থানীয় আলেম-উলামাগণ। এ সময় আলোচনা সভায় ব্যবসায়ীরা বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে সদস্যদের পারস্পরিক আস্থা, ঐক্য ও জবাবদিহিতা।

নবনির্বাচিত কমিটি সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে সমিতি আরও এগিয়ে যাবে এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। একটি শক্তিশালী সমবায় সংগঠন ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ওসহযোগিতার পরিবেশ সৃষ্টি করে। তিনি নতুন কমিটিকে সকল সদস্যকে সঙ্গে নিয়ে সমিতির উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তারা আরো বলেন ব্যবসায়ীদের ঐক্য ধরে রেখে সুশৃঙ্খলভাবে সমিতির কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রীপুর পাথর কুয়ারী ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল আহাদ, সাবেক ইউপি সদস্য রহমত আলি, ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল খালিক ভূট্টো, সাধারণ সম্পাদক সুহেল আহমেদ, কোষাধ্যক্ষ শাহজাহান মিয়া, মাস্টার মুজিবুর রহমান, সাবেক সভাপতি রফিক আহমেদ, ব্যবসায়ী সুনীল দেবনাথসহ অন্যান্য বক্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সমিতির সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণকারী সদস্যরা হলেন সভাপতি আহমদ আলি, সহ-সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. নাজিম আহমেদ এবং সদস্য মো. আক্তার হোসেন, ইমন মিয়া ও মো. হারুণ আহমেদ। শপথ গ্রহণ শেষে উপস্থিত ব্যবসায়ীরা নবনির্বাচিত কমিটির ছয় সদস্যকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। পরে সমিতির প্রয়োজনীয় কাগজপত্র আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি আহমদ আলীর হাতে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সদ্য প্রয়াত সমিতির দুই সদস্য কবির আহমেদ (সেক্রেটারি কবির) ও নুর উদ্দিনের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও স্মৃতিচারণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সমবায় সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা