• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু জৈন্তাপুরে ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সশাখাওয়াত হোসেন বকুল –   নড়াইলের কালিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় দুই ক্লিনিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আশুলিয়ার গোহাইলবাড়ীর মাদক সম্রাট’সাদ্দাম আটক চিত্রা নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, অভিযানেও হয়নি বন্ধ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি জৈন্তাপুরে চিকিৎসাধীন দুই শিক্ষার্থীর পরিবারকে ইউএনও সুনন্দা রায়ের আর্থিক অনুদান

যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

যশোর অফিস / ১১ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

যশোর শহরের হাটখোলা রোড এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে যশোর সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। শনিবার দুপুরে শহরের বড় বাজারের ১ নম্বর হাটখোলা রোডের জয় মা ভাণ্ডারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, যশোর শহরের লোন অফিসপাড়া এলাকার মৃত দুলাল কাজীর ছেলে আব্দুর রহমান এবং বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মৃত কাশীনাথ ব্যানার্জির ছেলে মিন্টু ব্যানার্জি ।

পুলিশ জানায়, যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমানুল্লাহর নেতৃত্বে পুলিশ ফাঁড়ির এটিএসআই আতিউর রহমানের সমন্বয়ে একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারি সাইকেল আরোহী দুজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে আব্দুর রহমানের কাছ থেকে ৮৫টি এবং মিন্টু ব্যানার্জির কাছ থেকে ৭৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোট ১৬০টি ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ১৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা