• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা-ভাঙচুর ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান ‘হাসনাত-সারজিস গণ-অভ্যুত্থানের সময় জাতির সঙ্গে বেঈমানি করেছিলেন’ জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে জৈন্তাপুরে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত কালিয়ায় দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন চাঁচুড়ী-পুরুলিয়া খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নেছারাবাদ থেকে শাপলার বিলে ঘুরতে গিয়ে কলেজছাত্র রাকিবুলের মর্মান্তিক মৃত্যু জৈন্তাপুরে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

‘হাসনাত-সারজিস গণ-অভ্যুত্থানের সময় জাতির সঙ্গে বেঈমানি করেছিলেন’

অনলাইন ডেস্ক / ১৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তিনি অভিযোগ করেছেন, গণ-অভ্যুত্থানের সময় তারা ‘জাতির সঙ্গে বেঈমানি’ করেছিলেন এবং এ কারণেই ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ পাননি।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এসব দাবি করেন।ফেসবুক পোস্টে তিনি বলেন, জুলাই মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগের বিচার ও শহীদদের স্মরণে এনসিপি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করলেও দলটির নেতারা আওয়ামী লীগের বিচার নিয়ে কথা বলছেন না। বরং তাদের বক্তব্যে বিএনপির সমালোচনা এবং বিএনপির বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের হুমকির বিষয়টি বেশি উঠে আসছে বলে তিনি দাবি করেন।

রাশেদ খান আরও দাবি করেন, সম্প্রতি প্রকাশিত বলে উল্লেখ করা এনসিপি নেতা ও সংসদ সদস্য হান্নান মাসউদের একটি অডিও থেকে বিষয়টি স্পষ্ট হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ওই অডিওতে এমন বক্তব্য রয়েছে, যা থেকে তিনি মনে করেন গণ-অভ্যুত্থানের সময় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলেন। রাশেদ খানের ভাষ্য, ৭ আগস্ট রাতে একজন ছাত্র উপদেষ্টা তাকে বলেছিলেন, ‘হাসনাত-সারজিস জাতির সঙ্গে বেঈমানি করেছে।’ সেই বক্তব্যের সূত্র ধরেই তিনি দাবি করেন, গণ-অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করার কারণেই তারা ছাত্র উপদেষ্টা হওয়ার সুযোগ পাননি। তবে তাদের পেছনে থেকেও আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা