• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ঝিনাইদহে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শহরের আদর্শপাড়ায় বেসরকারি সংস্থা ওয়েলফেয়ার এফোর্টস (উই)-এর প্রশিক্ষণ কক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন।সভায় এপ্রিল-জুন ২০২৬ সময়কালের জেলার অপরাধ চিত্র উপস্থাপন করেন জেলা হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কুতুব উদ্দীন।

এছাড়া গত তিন মাস এবং চলমান মাসের অপরাধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি এন. এম. শাহ জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধারণাপত্র উপস্থাপন ও বক্তব্য দেন মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এবং প্রধান অতিথি অ্যাডভোকেট সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মুন্সী ফিরোজা সুলতানা, হরিণাকুণ্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলী, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফফর হোসেন এবং সাংবাদিক আব্দুর রহমান।

এছাড়া স্বাগত বক্তব্য দেন উই-এর নির্বাহী কমিটির সভাপতি রেবেকা সুলতানা এবং ডিএইচআরএনএস প্রকল্পের সমন্বয়কারী অ্যাডভোকেট সোফিয়া হাসিন।আলোচনা সভায় বক্তারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ, অপরাধের তথ্য সংগ্রহ, ভিকটিম সাপোর্ট জোরদার, অভিযুক্তদের আইনের আওতায় আনা, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, বাল্যবিবাহ ও বিবাহবিচ্ছেদ রোধে অ্যাডভোকেসি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সভায় নেটওয়ার্কের সদস্যরা চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা