• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
জৈন্তাপুরে মদ, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে উলামা পরিষদের প্রতিবাদ সভা সিলেটে র‍্যাব-৯ এর অভিযানে ৮৮২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ২ সুন্দরবনে সর্বশেষ জরিপ অনুযায়ী বাড়ছে বাঘের সংখ্যা হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা-ভাঙচুর ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান ‘হাসনাত-সারজিস গণ-অভ্যুত্থানের সময় জাতির সঙ্গে বেঈমানি করেছিলেন’ জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে জৈন্তাপুরে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত কালিয়ায় দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন চাঁচুড়ী-পুরুলিয়া খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

জৈন্তাপুরে মদ, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে উলামা পরিষদের প্রতিবাদ সভা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: / ২৭ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সিলেটের জৈন্তাপুরে মদ, জুয়া, মাদক, চোরাচালানসহ সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে জৈন্তাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঐতিহাসিক বটতলায় সম্মিলিত উলামা পরিষদ, জৈন্তাপুরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সম্মিলিত উলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম ও জৈন্তাপুর জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা হযরত মাওলানা হিলাল আহমদ।

এছাড়া বক্তব্য দেন খরিলহাট মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবু হানিফ, রামপ্রসাদ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুবাশ্বির আলী, দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুস সালাম, সম্মিলিত উলামা পরিষদ জৈন্তাপুরের সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম এবং ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম সহ আলেম উলামা ও অন্যানারা।

সভায় সম্মিলিত উলামা পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জৈন্তাপুরকে একটি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও নৈতিক সমাজ হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা মদ, জুয়া, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি, থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং জৈন্তাপুরকে মাদকমুক্ত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা