খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত। বাড়ি নড়াইলের কালিয়ায়
গোলাম মোর্শেদ শেখ, কালিয়া (নড়াইল)
/ ৭
Time View
Update :
শনিবার, ১ আগস্ট, ২০২৬
Share
খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা ফারজানা (২২), তাঁর বোন রুবিয়া (২০) এবং ফারজানার ২২ মাস বয়সী কন্যাশিশু। ফারজানা শেখ শিহাবের স্ত্রী এবং রুবিয়া তাঁর শ্যালিকা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ শিহাব মোটরসাইকেলে স্ত্রী, শ্যালিকা ও মেয়েকে নিয়ে খুলনা থেকে নিজ বাড়ি নড়াইলের কালিয়া
পৌরসভার উথলী গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও শিশুটি নিহত হন।দুর্ঘটনায় মোটরসাইকেলচালক শেখ শিহাব অক্ষত রয়েছেপুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।