ঝিনাইদহের আরাপপুর পশু হাসপাতালের পাশে থেকে দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার রাজিব হাসানের কালো পালসার দেড়শত সিসি চুরি হয়ে গেছে।শুক্রবার বিকাল সাড়ে চারটার পরে দুজন অজ্ঞাত চোর মোটরসাইকেলের ঘাড়ের লক ভেঙ্গে বাসার সামনে থেকে চুরি করে নিয়ে চম্পট দেয়।তাৎক্ষনিকভাবে বাসার সামনে সাংবাদিক রাজিব মোটরসাইকেল দেখতে না পেয়ে থানা ও ডিবি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে সিসিটিভির ফুটেজ উদ্ধার করে।
এ বিষয়ে সাংবাদিক রাজিব হাসান জানান, দুপুরে নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে বাসাতে খেতে আসে। পরে বিকাল ৫ টার দিকে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল দেখতে পাননি। পরে পাশের একটি বাসা থেকে সিসি টিভির ফুটেজে দেখতে পায়, দুজন চোর মোটরসাইকেলের লক ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।এ বিষয়ে সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, আমরা সিসিটিভির ফুটেজ হাতে পেয়েছি। চোর সনাক্ত করার চেষ্টা চলছে। আশাকরি মোটরসাইকেল উদ্ধারসহ চোর সিন্ডিকেটকে আটক করতে পারবো।