• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

দর্শনায় সাড়ে ১৩ কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

অনলাইন ডেস্ক / ১২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

চুয়াডাঙ্গার দর্শনা সুলতানপুর সীমান্তে স্বর্ণ চোরাচালানবিরোধী সফল অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে প্রায় ৭ কেজি ওজনের ৩৯টি ছোট-বড় সোনার বার ও একটি মোটরসাইকেলসহ রবিউল ইসলাম (৩৪) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটক রবিউল দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের কাছে গোপন গোয়েন্দা তথ্য ছিল যে, দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনার একটি চালান পাচার হবে। এই তথ্যের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে সুলতানপুর সীমান্তের ৭৮ নম্বর মেইন পিলারের নিকট বিজিবির একটি বিশেষ দল অবস্থান নেয়।

এ সময় একটি মোটরসাইকেলের গতি রোধ করে তল্লাশি চালিয়ে রবিউলকে আটক করা হয়।পরে তার দেহ তল্লাশি করে ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯টি সোনার বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল সোনা চোরাচালানের কথা স্বীকার করেছেন বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা