• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

নড়াইল প্রতিনিধি / ১৭ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলার খেজুরবাগান বেন্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ তানভীর (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আজগর আলীর ছেলে।
সোমবার (৩ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে নিজ চায়ের দোকানে ইলেকট্রিক কেটলিতে চা তৈরি করার সময় অসাবধানতাবশত তানভীর বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তানভীরের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের ছায়া বিরাজ করছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ বা যোগাযোগ করা হয়নি।
ঘটনার পর থেকে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা