• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও—১২ বস্তা চিনি দান মাদ্রাসায় শরণখোলায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার  কথিত প্রেমিক পলাতক ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের  পুরস্কার ও গাছের চারা বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।  ড. মুহাম্মদ ইউনূস পেলেন ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস  অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব চুড়ামনকাটিতে স্কুলের পাশে মাদকের আড্ডা, প্রতিবাদ করায় শিক্ষককে হুমকির অভিযোগ  বিধবাকে কু-প্রস্তাব, স্থানীয় মাতব্বরের নামে থানায় অভিযোগ

জৈন্তাপুরে এসএসসি ও সমমানে পাসের হার ৬১.৮১ শতাংশ

 সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: / ৬৫ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৮ জন পাস করেছে। উপজেলায় এবার মোট পাসের হার ৬১ দশমিক ৮১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৮ জন শিক্ষার্থী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় জৈন্তাপুর উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এর মধ্যে পাস করেছে ৭৩৯ জন। পাসের হার ৬০ দশমিক ৪২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। এসএসসিতে উপজেলার মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৪ জন পাস করেছে। পাসের হার ৮৫ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৭ জন। এছাড়া খাজার মোকাম উচ্চ বিদ্যালয় ও বাউরভাগ উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৭৬ শতাংশ।

জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬৭ দশমিক ৪৪ শতাংশ, রমজান রুপজান বাগেরখাল একাডেমিতে ৬৬ দশমিক ৯৫ শতাংশ এবং রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজে ৬৪ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৬০ শতাংশ, চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৬০ দশমিক ১৯ শতাংশ, চারিকাটা উচ্চ বিদ্যালয়ে ৬৮ শতাংশ, সারীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪৮ দশমিক ১০ শতাংশ, জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল অ্যান্ড কলেজে ৪৭ দশমিক ৮৩ শতাংশ এবং হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৪২ দশমিক ৫৭ শতাংশ।

এদিকে, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উপজেলার ৫টি প্রতিষ্ঠানের মোট ২৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৪ জন পাস করেছে। পাসের হার ৫৪ দশমিক ০৩ শতাংশ। এ শাখায় জিপিএ-৫ পেয়েছে ১ জন। অন্যদিকে, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উপজেলার ৪টি মাদ্রাসা থেকে মোট ১৭৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৪৫ জন পাস করেছে। পাসের হার ৮২ দশমিক ৩৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। দাখিলে সর্বোচ্চ পাসের হার খরিল নেজামুল উলুম ফাযিল মাদ্রাসায়, ৯১ দশমিক ৪৮ শতাংশ। জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) অভিজিৎ কুমার পাল স্বাক্ষরিত ১০ আগস্টের ফলাফল বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা