শরণখোলায় ৭৭ পিচ ইয়াবা সহ মাদক কারবারি আল আমিন আটক
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
/ ১৬
Time View
Update :
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
Share
বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ অভিযান চালিয়ে ৭৭ পিচ ইয়াবাসহ আল আমিন নামের এক মাদক কারবারিকে আটক করেছে। ১৪ আগস্ট রাত দুইটার দিকে উপজেলার রাজৈর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। শরণখোলা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, শরণখোলার রাজৈর এলাকা মাদক কারবারিদের ঘাঁটি বলে পরিচিত। ওই এলাকায় রাতে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই শিবলী ও সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল রাজৈর এলাকায় অভিযান চালায়। এ সময়
তারা ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি আল আমিন হাওলাদার (৩৯) কে ৭৭ পিস ইয়াবাসহ আটক করে। আলামিন রাজৈর এলাকার বাসিন্দা চানমিয়া হাওলাদারের পুত্র বলে জানা গেছে। এ ঘটনায় শরণখোলা থানায় একটি মাদক মামলা দায়ের করে আল-আমিনকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে শরণখোলা থানা পুলিশ অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, গত ১৫ দিনে পুলিশের অভিযানে এক শীর্ষ মাদক কারবারি সহ ১২ জন আটক হয়েছে। মাদকের ব্যাপারে কোন ছাড় নয়। জিরো টলারেন্স নীতি অবলম্বন করে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।