• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শার্শায় ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

যশোর অফিস / ১০ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযানে খায়রুল বাসার (৩৮) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের বাগুড়ী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই আটকের বিষয়টি নিশ্চিত করে শার্শা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত খায়রুল বাসার শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মৃত ইউফার রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে পূর্বেও তিনটি মাদকের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বাগুড়ী থেকে সুইচগেটগামী ইটের রাস্তার ওপর আজিজুর রহমান বাবলার বাসার সামনে মাদক কেনাবেচা চলছে। এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন খায়রুল বাসারকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা