ভারত থেকে বাণিজ্যিক জাহাজ এমভি আলফাডাঙ্গা প্রাইড ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আসার সময় সুন্দরবনের শাকবাড়িয়া এলাকার নদীতে অসাবধানতাবশত এক ক্রু পড়ে গেলে তাকে জীবিত উদ্ধার করে কোষ্টগার্ড। ১৫ আগস্ট বিকেলে আংন্টি হারা নদী এলাকার থেকে তাকে উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত
করে বলেন, আলফাডাঙ্গা প্রাইড নামক একটি বাণিজ্যিক জাহাজ ভারত হতে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আগমন করে। পরবর্তীতে, জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদী সংলগ্ন আংটিহারা এলাকায় পৌঁছালে জাহাজের আপার ডেকে কাজ করার সময় অসাবধানতা বশত এক ক্রু নদীতে পড়ে যায়। পরে বিষয়টি জাহাজ কর্তৃপক্ষ বিষয়টি কোষ্টগার্ড কে অবহিত করলে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি টহল দল তৎক্ষণাৎ ঘটনাস্থল হতে নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত উদ্ধার করে। পরে কোষ্টগার্ড সদস্যরা নিরাপদে তাকে জাহাজে পৌঁছে দেয়।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।