শরণখোলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
/ ১৪
Time View
Update :
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
Share
বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড় থেকে র্যালিটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে শেষ হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা ইব্রাহিম, সদস্য সচিব আলামিন খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান সিপাই, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন গাজী, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহাগ তালুকদার ও মিরাজ হোসেন গাজী।সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।