• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: লিজধারী আবু জাফর গ্রেপ্তার মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা ঝিনাইদহে মেসে দুপুরের খাবার নিয়ে তর্ক; বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু নিহত শরণখোলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  কালীগঞ্জে মিথ্যা যৌন হয়রানির অভিযোগে মবসৃষ্টি করে শিক্ষককে গণপিটানি  শরণখোলায় তিন মাদক মামলার আসামি মোস্তফা ভান্ডারী গাঁজা  সহ আটক  ‘সাশ্রয়ী দামে স্মার্টফোন মানুষের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার’ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৭১১৯ ঘনফুট বালু জব্দ র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি আইন-২০২৬’ মন্ত্রিসভায় অনুমোদন

যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় প্রকাশ্যে আল আমিন (২৫) ওরফে ‘পেরেক আল আমিন’ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বারান্দিপাড়ার মালোপাড়া সেগুন বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে মালোপাড়া সেগুন বাগান এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে তার আগেই তিনি মারা যান বলে জানা গেছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা