• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম

তথ্যপ্রযুক্তির সহায়তায় ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি: / ১৩ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা চার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) কালীগঞ্জ থানার এসআই হাসানুজ্জামানের নেতৃত্বে এএসআই মো. মামুনুর রশিদ, এএসআই খলিলুর রহমানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের মৃত আক্কাচ আলীর ছেলে মো. আমিরুল ইসলাম ও মো. আক্তারুল ইসলাম, উল্যা গ্রামের আব্দুল গনি লস্করের ছেলে সোহেল রানা এবং নিশ্চিন্তপুর গ্রামের নির্মল কুমার দাসের ছেলে হৃদয় দাস।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার চারজনের মধ্যে আমিরুল ইসলাম ও আক্তারুল ইসলাম জিআর মামলার এবং সোহেল রানা ও হৃদয় দাস সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

পরে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে পুলিশ। এরপর নির্ধারিত স্থানে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানামূলে চারজনকে গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন জানান, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এলাকায় অপরাধ দমন, মাদক উদ্ধার, চোরাই মালামাল উদ্ধার এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত বিশেষ অভিযান চলছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং আদালতের পরোয়ানা কার্যকর করতে কালীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা