• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও—১২ বস্তা চিনি দান মাদ্রাসায় শরণখোলায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার  কথিত প্রেমিক পলাতক ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের  পুরস্কার ও গাছের চারা বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।  ড. মুহাম্মদ ইউনূস পেলেন ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস  অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব চুড়ামনকাটিতে স্কুলের পাশে মাদকের আড্ডা, প্রতিবাদ করায় শিক্ষককে হুমকির অভিযোগ  বিধবাকে কু-প্রস্তাব, স্থানীয় মাতব্বরের নামে থানায় অভিযোগ

নেছারাবাদে ডকইয়ার্ড মালিককে জড়িয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্টের অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতাঃ / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নেছারাবাদের বরছাকাঠি এলাকার চৌধুরী ডকইয়ার্ডের মালিক মো. সরোয়ার হোসেনকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এসব পোস্টের মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের মানহানি এবং হয়রানির চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন সরোয়ার হোসেন।
সরোয়ার হোসেনের অভিযোগ, স্থানীয় মাসুদুর রহমান, সালাম ও মমতাজ বেগমের প্ররোচনায় স্থানীয় একটি চক্র তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর পোস্ট দিচ্ছে। পাশাপাশি ডকইয়ার্ড থেকে আয়রন প্লেট চুরির ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
সরোয়ার হোসেনের ভাষ্য, তার ডকইয়ার্ডে কাজ করা রং মিস্ত্রি মিলনের লোকজনের মাধ্যমে আয়রন প্লেট সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করতে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে চুরি যাওয়া প্লেট উদ্ধারের উদ্যোগ নেওয়ায় উল্টো তাকেই এ ঘটনায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয়দের সঙ্গে বিরোধের পেছনে কয়েকটি পুরোনো ঘটনারও যোগসূত্র রয়েছে বলে দাবি করেছেন সরোয়ার হোসেন। তার দাবি, কিছুদিন আগে সরকারি চাল কম দামে কেনার অভিযোগে রংমিস্ত্রি মিলনের ঘর থেকে চাল উদ্ধারের পর তাকে জরিমানা করা হয়। ওই ঘটনার পর থেকেই তার ওপর ক্ষোভ তৈরি হয়।
এদিকে সরোয়ার হোসেনের বোন নাছিমার জায়গার পুকুরপাড় দিয়ে মাসুদুর রহমানের কয়েকজন ভাড়াটিয়ার চলাচল নিয়ে বিরোধের সৃষ্টি হয়। সরোয়ারের দাবি, তাদের বাড়ির পূর্ব পাশে চলাচলের রাস্তা থাকা সত্ত্বেও পশ্চিম পাশের পুকুরপাড় দিয়ে চলাচল করায় নাছিমা তাদের নিষেধ করেন। পরে পুকুরপাড়ে বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিরোধ আরও জটিল হয়। এ ঘটনায় মাসুদুর রহমান সরোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন বলেও জানান তিনি।
সরোয়ার হোসেনের অভিযোগ, এসব বিরোধকে কেন্দ্র করে তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হচ্ছে এবং থানায় অভিযোগ করা হচ্ছে।এ বিষয়ে মাসুদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই আমরা ওই রাস্তা ব্যবহার করে আসছিলাম এমনকি আমার ভাড়াটিয়ারাও রাস্তা ব্যবহার করে, এছাড়া আমার বাড়ির পূর্ব পাশ থেকেও আরেকটি রাস্তা আছে যেটা আমরা ব্যবহার করি।
চৌধুরী ডকইয়ার্ডের মালিক মো. সরোয়ার হোসেন বলেন, “আমার বোনের জায়গায় বেড়া দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। আবার আমার ডকইয়ার্ড থেকে আয়রন প্লেট চুরির ঘটনাতেও আমাকে জড়ানো হচ্ছে। আমার ডকইয়ার্ডে লাখ লাখ টাকার মালামাল পড়ে আছে। সেখানে আমি প্লেট চুরি করেছি এমন অভিযোগ হাস্যকর।
কয়েকজন মিলে আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে নিয়মিত ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়াচ্ছে।”তিনি আরও বলেন, এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা