• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সাগরে টিকতে না পেরে শত শত ফিশিং ট্রলার  সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয়  যশোরে সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামানসহ ২ জন আটক সুন্দরবন ভ্রমনে সংবাদকর্মীরা  প্লাস্টিক বর্জ্য ও পলিথিন অপসারণ  সাইবার সুরক্ষা আইন সংশোধনে মানুষের মতামতকে গুরুত্ব দেবে সরকার ২০২৮ সালের মধ্যে গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কালিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেই কার্য্যক্রম  ও সেবা, সমস্যা মালামাল সংকটের অভাব স্থানীয় ভোট নিয়ে দুপুরে ইসির বৈঠক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনিয়মের অভিযোগে টাস্কফোর্সের অভিযান: কালীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ইমরানের জন্মদিনে জীবন দাসের বিশেষ সংগীত উপহার

আইনমন্ত্রীর সঙ্গে কালীগঞ্জ বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সোহেল রানা ঝিনাইদহ প্রতিনিধি / ৮৪ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মাননীয় আইনমন্ত্রী আসাদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ১ নম্বর সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইলিয়াস রহমান মিঠু এবং কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। সৌজন্য সাক্ষাতে আগামী স্থানীয় নির্বাচন, দল পুনর্গঠন এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

একই সঙ্গে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। নেতারা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত নেতৃবৃন্দ দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা