• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বারোবাজার ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল সিলগালা নেছারাবাদে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ  আস্থা সমিতির মালিক খোকন গ্রেপ্তার পূর্ব সুন্দরবনের পর্যটন স্পট সমূহে শুরু হয়েছে তিনদিনের পরিষ্কার পরিচ্ছন্নতা  অভিযান অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি যশোরে বার্মিজ চাকুসহ যুবক আটক সোলার ব্যাটারির আয়ুষ্কাল কত বছর? রূপপুর বিদ্যুৎকেন্দ্রে সেফটি ভালভের ত্রুটি, বিদ্যুৎ উৎপাদন অনিশ্চিত সুন্দরবনে র‍্যাবের অভিযান ২৯ টি আগ্নেয়াস্ত্র,২০০ রাউন্ড গুলি উদ্ধার ফরিদপুর থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেপ্তার নড়াইলের কালিয়ায় পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন।

বঙ্গোপসাগরে দুই গ্রুপ জেলেদের মধ্যে সংঘর্ষে আহত-৩ নগদ ৫ লাখ টাকা ও ইলিশ লুট

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : / ৩০ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচরের মেহেরআলী এলাকায় বঙ্গোপসাগরে সাগরে জাল ফেলা নিয়ে দুই গ্রুপ জেলেদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের তিন জেলে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় নগদ টাকা, ইলিশ মাছসহ মাছ ধরার সরঞ্জাম লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী জেলেরা। ৩০ আগস্ট দুপুরে মেহের আলীর চর এলাকায় বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
দুবলার মেহেরআলী থেকে মৎস্য ব্যবসায়ী মো. আলিম  মোবাইল ফোনে জানান, রোববার দুপুর ২টার দিকে সুন্দরবনের মেহেরআলী সংলগ্ন সাগরে জাল পাতাকে কেন্দ্র করে কথার কাটাকাটির  এক পর্যায়ে প্রতিপক্ষের জেলেরা ট্রলারে করে এসে তার কেরিংবোটে হামলা করে দুই জেলেকে মারধর করে। এতে তারা গুরুতর আহত হয়েছেন।
হামলাকারী জেলেরা ওই কেরিংবোট থেকে নগদ ৫ লক্ষাধিক টাকা, ইলিশ মাছসহ মাছ ধরার সরঞ্জাম লুট করে নিয়ে যায় বলে মৎস্য ব্যবসায়ী আলিম অভিযোগ করেন।আহত জেলেরা হলেন, আলীম মিয়ার পক্ষের আশিক (২৫), মো. রিয়াজ হাওলাদার (৩৫) ও অপর পক্ষের জেলে মিজানুর রহমান (৩০)।আহত জেলেদের আলোরকোল কোস্টগার্ড কন্টিনজেন্টে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কোস্টগার্ডের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিলন রায় বলেন, বঙ্গোপসাগরের মেহেরআলী এলাকায় মাছ ধরার জাল পাতাকে কেন্দ্র করে দুই গ্রুপ জেলেদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে বলে জেলেদের সূত্রে তিনি জানতে পেরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা